,

৩০ এপ্রিল ফয়সালা?

kangana_110664_0বিনোদন প্রতিবেদক : বলিউডের এ মুহূর্তের সবচেয়ে আলোচিত দুই নাম হৃতিক রোশন ও কঙ্গনা রানাউত। গত এক মাসেরও বেশি সময় ধরে সংবাদের শিরোনাম হচ্ছেন। এখনো বলিউডের ভেতর-বাহিরে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে। এখন সবার একই জিজ্ঞাসা! কবে শেষ হচ্ছে তাদের লড়াই।

এরই মধ্যে দুজন পরস্পরের বিরুদ্ধে মামলা করেছেন একাধিকবার। সর্বশেষ মামলাটি হৃতিকের করা। সাইবার অপরাধ আইনে কঙ্গনার বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, কুইন খ্যাত এ নায়িকা অসংখ্য মেইল পাঠিয়েছেন হৃতিককে। একটি ফেইক মেইলের মাধ্যমে কঙ্গনা তাকে বারবার বিরক্ত করার চেষ্টাও করেছেন। আর তাতে কুইনের বোন রঙ্গোলিও জড়িত বলে দাবি করেছেন হৃতিক। সেসবের যথেষ্ঠ প্রমাণও দিয়েছেন তিনি। এসব নিয়ে গত দুইদিন বলিউড ও বিশ্ব গণমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গেছে।

এদিকে আদালতে হৃতিকের জমা দেয়া তথ্য ও প্রমাণ বলছে তিনি নিজের জায়গায় পরিষ্কার। কিন্তু কঙ্গনা? তার কি অবস্থান? এখন পর্যন্ত সেটাই জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ৩০ এপ্রিল আদালতে কঙ্গনাকে হাজিরা দিতে হবে। সে সঙ্গে হৃতিকের জবানবন্দি অনুযায়ী বয়ান দিতে হবে তাকে। সেদিন সব তুলে ধরবেন কঙ্গনা। তারপর আদালত আদেশ যা হবে তা-ই মেনে নিতে হবে দুজনকে। তাই যদি হয় , তবে কি ৩০ এপ্রিল কঙ্গনা-হৃতিকের লড়াইয়ের ফয়সালা হতে যাচ্ছে?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা