,

গোপনে শুটিং করছেন পূর্ণিমা

purnimasবিনোদন প্রতিবেদক : মাসুদ সেজানের পরিচালনায় ‘লাভ অ্যান্ড কোং’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে প্রায় এক বছর বিরতির পর টিভি নাটকে অভিনয়ে ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি মাহফুজ আহমেদের বিপরীতে ঈদ উপলক্ষে নির্মিত একটি ধারাবাহিক নাটকের শুটিং শ্রীমঙ্গল থেকে শেষ করে ঢাকায় ফিরেছেন।

রোববার থেকে ‘গোপনে’ শিরোনামে অন্য একটি নাটকের শুটিং শুরু করেছেন এ নায়িকা। এটিও ঈদের জন্য নির্মিত হচ্ছে। তবে নাটকটির শুটিংও তিনি গোপনে করছেন। পরিচালক কিংবা পূর্ণিমা কেউই এ ব্যাপারে তথ্য দিতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা বলেন, ‘বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে গল্প ভালো হলে অভিনয় করতেও ভালো লাগে। উৎসাহ পাই। এ নাটকটির গল্পও তেমন।’

নাটকে অভিনয় করলেও এরইমধ্যে চলচ্চিত্রে ফেরার কথাও জানিয়েছেন পূর্ণিমা। শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘বন্ধ দরজা’ চলচ্চিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী মে মাসে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ আশানুরূপ সাফল্য পায়নি। এ ছবিতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ।
কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয় করে পূর্ণিমা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা