,

জুলহাজের নৃশংস হত্যাকাণ্ডে আমি বিহ্বল : মার্কিন রাষ্ট্রদূত

18824_1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সোমবার রাতে এক বার্তায় বার্নিকাট বলেন, ‘জুলহাজ মান্নানসহ আরেকজনের হত্যাকাণ্ডের ঘটনায় আমি শোকে বিহ্বল। জুলহাজ আমাদের কাছে সহকর্মীর তুলনায় বেশি কিছু ছিল। তাঁর সঙ্গে কাজ করতে পেরে মার্কিন দূতাবাসের সবাই ভাগ্যবান। তিনি একজন অতিপ্রিয় বন্ধু ছিলেন।’

মার্শা বার্নিকাট বলেন, ‘জুলহাজ, নিহত অন্যজন ও আহত ব্যক্তিদের প্রতি আমাদের প্রার্থনা রইল। আমরা এই ধরনের নির্মম সহিংসতার নিন্দা জানাচ্ছি। এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা