,

বিএনপি-জামায়াত গুপ্তহত্যায় লিপ্ত : প্রধানমন্ত্রী

1449059436নিজস্ব প্রতিবেদক : কলাবাগানের জোড়া খুনের মতো বিভিন্ন হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে এই চক্র এ ধরনের গুপ্ত ও জঘন্য হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আজ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সভায় ভাষণে এসব কথা বলেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়। তাই তারা এ ধরনের গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।
এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে এবং সবাইকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া তথ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা