,

মংলা বন্দরে পণ্য ওঠা-নামা বন্ধ ধর্মঘটের ৫ম দিনেও

 

নিজস্ব প্রতিবেদক : ন্যূনতম ১০ হাজার টাকা মূল মজুরি ঘোষণাসহ ১৫ দফা দাবিতে ধর্মঘট পালনের পঞ্চম দিনেও মংলা বন্দরের বর্হিনোঙরে থাকা বানিজ্যিক জাহাজ থেকে পন্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘটের ফলে মংলা বন্দরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে মংলা অবস্থানরত সব নৌযান কর্মচারিরা সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন।

image_153980_0
লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মংলা আঞ্চলিক কমিটির কার্যকরি সভাপতি অনোয়ার মাস্টার জানান, ন্যূনতম ১০ হাজার টাকা মূল মজুরি ঘোষণাসহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিট থেকে তারা লাগাতার কর্মবিরতি পালন করতে শুরু করেছে । তিনি দাবি করেন , দীর্ঘদিন ধরে তারা মালিক পক্ষকে ওই সব দাবি জানিয়ে আসলেও তা মালিক পক্ষ মেনে নিচ্ছেনা। সেজন্যই তারা এই লাগাতার কর্মবিরতি পালন করছেন। দাবি মানা না হলে তারা পন্য পরিবহনের কাজে অংশ নেবেন না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা