,

সুরক্ষা দেয়া হবে মুস্তাফিজকে : পাপন

 

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বল হাতে জাদু দেখানো অব্যাহত রেখেছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপএল) আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বাঁহাতি এই কাটার মাস্টারের ইনজুরির ব্যাপারে দারুণ সতর্ক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে মুস্তাফিজকে সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

 

SInGRWAB_400x400

ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলার পর খুব একটা বিশ্রাম নেয়ার সুযোগ পাননি মুস্তাফিজ। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন বাঁহাতি এই কাটার মাস্টার। সামনেও টানা খেলার মধ্যে থাকতে হবে তাকে। আর তাই দুবাইয়ে হওয়া আইসিসির সভা থেকে ফিরে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুস্তাফিজ যে দলেই খেলুক না কেন, তাকে যথেষ্ট বিশ্রাম দিতে বলবেন তারা।

 

 

মুস্তাফিজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আখ্যায়িত করে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের জন্যে সে (মুস্তাফিজ) অনেক মূল্যবান। তাই এই সম্পদকে আমরা ইনজুরিতে পড়ে নষ্ট করতে চাই না। সেজন্য আমরা মুস্তাফিজকে সুরক্ষা দেবো।’বর্তমানে ভারতের আইপিএল খেলছেন মুস্তাফিজ। আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলার কথা তার। মুস্তাফিজের ইনজুরি নিয়ে শঙ্কিত বিসিবি প্রধান। তাই কাউন্টিতে যাওয়ার আগে কিছু শর্তও জুড়ে দিতে চান তিনি। যাতে মুস্তাফিজের উপর খুব বেশি চাপ পড়ে না যায়।

 

 

ইংল্যান্ডে মুস্তাফিজকে পাঠালে, বোর্ড থেকে নির্দেশনা দেয়া থাকবে এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের শর্তগুলো কী হতে পারে আমরা সেটা জানাব। ওর বয়স এখনও অনেক কম। ওর মাসল যেভাবে বিল্ড আপ করার কথা, সেভাবে এখনও হয়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। ও যেন চোটে না পড়ে সেটা নিয়েও আমরা কাজ করছি।’আইপিএল শেষে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে সাসেক্সের হয়ে খেলার কথা আছে মুস্তাফিজের। আর কাউন্টি ক্রিকেট লিগ সাধারণত বড় দৈর্ঘ্যের হয়ে থাকে। তাই বিসিবির প্রধানের চাওয়া মুস্তাফিজ যেন বড় দৈর্ঘ্যের ম্যাচ না খেলে শুধু ওয়ানডে এবং টি২০ ম্যাচের মধ্যেই যেন থাকে।

 

 

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ও কোথাও বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলুক তা আমরা চাই না। ওয়ানডে ও টি২০ খেলুক কিন্তু ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। সে বাংলাদেশের সম্পদ, চোটে ফেলে তাকে নষ্ট করতে চাই না। তাই ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এগুলো নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে