বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়ীয়া নবীনগর ইউপি নির্বাচনে : বড়াইল গ্রামবাসী  ২২ বছর পরে পেল চেয়্যারমান।

20160424_121956-1আমিরজাদা চৌধুরী  : নবীনগর উপজেলার বড়াইলে দীর্ঘ ২২ বছর পর চেয়ারম্যানের দেখা পেল বড়াইলবাসী।খুঁশিতে আর উৎসবমুখর পরিবেশ প্রত্যেকটি বাড়ীতে, চায়ের দোকানে শুধু একটাই আলাপ -আলোচনা যে দীর্ঘ সময় পর হলে ও বড়াইলে চেয়ারম্যান নির্বাচিত হল। নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন নৌকা প্রতিকে দলীয় ভাবে  মনোনয়ন পেয়ে নিকট তম প্রার্থীর চেয়ে ২৪৪৮ ভোটে ব্যবধানে নির্বাচিত হন। এর পূর্বে সর্বপ্রথম সাদেকপুর ইউনিয়ন থেকে নির্বাচিত হন নাজির আলী ভূইয়া। যদিও তখন বড়াইল ইউনিয়ন সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে অবস্থান ছিল। তারপরও ২য় বার মলাই মিয়া সরকার ৩য় বার আব্দুল হেকিম সাহেব ও ৪র্থ বার শহিদুল হক অরুন সাহেব ইউপি নির্বাচন করেন। জাকির হোসেন ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজে ছাত্র রাজনৈতিকে সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে নবীনগর উপজেলা যুবলীগের সম্মানিত সদস্য হন। তারপরও বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের দুইবার সভাপতি হন তিনি।বর্তমান ও তিনি সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারপর ১৯৯৭ সাল প্রথম ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নিজ গ্রাম বড়াইল থেকে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর সামান্য ভোট পরাজিত হন। ২০১১ সালের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয় হন। ২০১৬ সালের নির্বাচনে পূর্বের মাশুল যাতে দিতে না হয়, সে জন্য  গ্রামের জনগণ ঐক্যবন্ধ হয়ে একচেটিয়া ভাবে সমর্থন করাই জয়লাভ করে জাকির হোসেন। শুধু বড়াইল গ্রাম নয় গুটা ইউনিয়ন ও আশপাশের মানুষের সহযোগীতায় এত বড় বিজয় অর্জন করা সম্ভব হয়েছে বলে তার নেতাকর্মীরা জানান। এই প্রথম দলীয় নৌকা প্রতীকে নির্বাচন হওয়ায় পাগলা নদীর তীরে বড়াইল গ্রামে বাতাস লেগেছে নৌকার বৈঠায়।তারই প্রমান মিলেছে শনিবার ২৩ শে এপ্রিল।বড়াইল  ইউনিয়নে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে।নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন বলেন,এ বিজয় আমার নয় এ বিজয় পুরো বড়াইল গ্রামবাসীর।তাদের দীর্ঘ ২২ বছরের স্বপ্ন আজ সফল হয়েছে।আমার জীবনের দীর্ঘ দিনের আশা ছিল বড়াইল থেকে চেয়ারম্যান হওয়া। যেটা আজ গ্রামবাসী আমাকে উপহার দিয়েছে।তার জন্য আমার নেতাকর্মী ও গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। তারা আমাকে সম্মান করে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করার জন্য। তিনি আরও বলেন,আমার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে প্রথমে বড়াইল বাজার থেকে পোষ্ট অফিস হয়ে ফকির  বাড়ির পর্যন্ত রাস্তাটি সংস্কার ওয়াদা ছিল। “ইনশাল্লা “আমি তা বাস্তবায়ন করবো। তারপর এলাকার ছোট বড় সমস্যা, ধাপে ধাপে রাস্তা -কালভার্ট গুলো সংস্কার করবো।তার জন্য গ্রামবাসীর কাছে দোয়া চাই,সকলের সহযোগীতায় পেলে আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।আমার জীবনের বাকী সময় টুকু বড়াইল ইউনিয়ন বাসীর কাজে খেদমত  লাগাব।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু