,

‘রির্জাভের অর্থ চুরির ব্যাখ্যা অর্থমন্ত্রীকে দিতে হবে’

 

 

নিজস্ব প্রতিবেদক : রিজার্ভ চুরির অর্থ কত দিনে ফেরত আনা সম্ভব হবে তা জানানোর জন্য অর্থমন্ত্রীর কাছে ব্যাখ্যা চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। রোববার জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ ব্যাখ্যা জানতে চান।ডা. রুস্তম আলী ফরাজী বলেন, অর্থমন্ত্রী এর দায়িত্বে আছেন। তাকেই এব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ, আমরা জানি। কিন্তু জাতিকে তো আশ্বস্ত করতে হবে। আমরা এত দিনের মধ্যে চুরি হওয়া রিজার্ভ ফিরে পাব।

download (1)

 

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে কিভাবে ঢুকলো আর কিভাবে রির্জাভের টাকা চুরি হলো তার ব্যাখ্যা অর্থমন্ত্রীকে দিতে হবে। ঘটনার দিন ছিল শুক্রবার। এই বন্ধের দিন কারা ব্যাংকে কিভাবে ঢুকলো তা খতিয়ে দেখতে হবে। এই টাকা ফেরত আনতে হবে এবং সংশ্লিষ্টদের বিচার করতে হবে। এ ঘটনায় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন। ডেপুটি গভর্নরও পদত্যাগ করেছেন। কিন্তু মূল অপরাধীরা এখনো ধরা পড়েনি।

 

 

রুস্তম আলী ফরাজী বলেন, এ ঘটনা আমাদের জন্য সর্তকবাণী। আমরা সর্তক না হলে পুরো রিজার্ভই চুরি হয়ে যাবে। এ জন্য অর্থমন্ত্রীর জাতিকে আশ্বস্ত করতে হবে। চুরি যাওয়া অর্থ কতদিনে ফেরত আনা যাবে তা জাতিকে জানাতে হবে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা