,

ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব

 

 

আন্তর্জাতিক ডেস্ক :এশিয়ার আঞ্চলিক সম্মেলন ‘হার্ট অব এশিয়া’য় যোগ দিতে খুব শিগগিরই ভারতে সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী। আগামীকাল মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে ওই সম্মেলন অনিষ্ঠিত হবে।সম্মেলনে পররাষ্ট্র সচিব পাকিস্তান-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বিশেষ করে ভারতের পাঠানকোটে হামলার পর দুদেশের কুটনৈতিক তৎপরতায় যে চিড় ধরেছে তা নিয়েও কথা বলবেন বলে জানা গেছে।

2016_04_25_20_05_57_E6rj7T451s5r28lEMyih940gvoV5gR_original

 

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘২৬ এপ্রিল ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দিতেই তিনি ভারতে যাবেন। সেখানে পররাষ্ট্র সচিব পাকিস্তানের প্রতিনিধিদের নেতৃত্ব দিবেন।’এ বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘পররাষ্ট্র সচিব একটি দ্বিপাক্ষীক আলোচনায়ও উপস্থিত থাকবেন। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করও উপস্থিত থাকবেন। পাকিস্তান এ সম্মেলনে আন্তরিক আগ্রহ দেখিয়েছে। আমরা আশা করি এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে দির্ঘ মেয়াদী শান্তি ও প্রতিবেশী দেশ আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ পাবো।’

 

উল্লেখ্যি, এশিয়ার দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও আফগানিস্তানের স্থিতিশীলতা রক্ষাসহ নানা বিষয়ে আলোচনার একটি বিশেষ প্লাটফরম হিসেবে ২০১৪ সালে‘হার্ট অব এশিয়া’গঠিত হয়। এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হলো প্রতিবেশী দেশগুলোর মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি শৃংখলা বজায় রাখা। পররারাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ‘হার্ট অব এশিয়া’সম্মেলনে পাকিস্তান বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা