,

ভারতে নিষিদ্ধ করা হয়েছে চীনা মোবাইল আমদানি

 

আন্তর্জাতিক ডেস্ক :চীন থেকে আসা দুধ ও দুগ্ধজাতীয় সামগ্রী এবং নিম্নমানের কিছু মোবাইল ও আরে কিছু সামগ্রী আমদানি নিষিদ্ধ করছে ভারত।সোমবার সংসদে এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামন।তিনি জানান, চীনের দুধ ও তা থেকে তৈরি হওয়া পণ্যের গুণমান ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেই এ সিদ্ধান্ত।তিনি আরো জানান, চীন থেকে আসা কিছু মোবাইল ফোনে আন্তর্জাতিক মোবাইল স্টেশন ইকুইপমেন্ট আইডেন্টিটি নাম্বার বা অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো থাকছে না। সেগুলোর আমদানিও নিষিদ্ধ হচ্ছে। চীনের তৈরি কিছু ইস্পাত পণ্যের আমদানিও নিষিদ্ধ হবে।

2016_04_25_18_51_42_CTXjhh0dOUwdRgDlsCKJwcIWocTGwS_original

এদিন সংসদে বিজেপি একাধিক এমপি চীনা পণ্য আমদানি পুরোপুরি নিষিদ্ধ করার দাবি তোলেন। তাদের বক্তব্য, গুণমানে খারাপ চীনা সামগ্রীর কারণে ভারতের ক্ষুদ্র, মাঝারি শিল্প মার খাচ্ছে। চীনের সঙ্গে সাংস্কৃতিক লেনদেন বহাল রেখে আমরা উদার মানসিকতা দেখাতেই পারি। কিন্তু অর্থনীতি, বাণিজ্য লেনদেনের বেলায় এটা চলতে পারে না।চীনের সঙ্গে ভারতের বাণিজ্য লেনদেনে ঘাটতি ক্রমশ বাড়ছে বলেও জানান তারা।তবে মন্ত্রী নির্মলা বলেছেন, কূটনৈতিক, ভৌগোলিক বা সামরিক বিরোধ থাকলেও ডব্লুটিও সংক্রান্ত নিয়মের ফলে এখন কোনও দেশ থেকেই আমদানি পুরেপুরি নিষিদ্ধ করা সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা