,

দেশের সকল কারাগারে নিরাপত্তা জোরদারের নির্দেশ

 

 
নিজস্ব প্রতিবেদক : কাশিমপুর কারাগারের সামনে সাবেক প্রধান কারারক্ষী হত্যার ঘটনায় দেশের সকল কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আজ সোমবার দুপুরে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শনকালে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, কাশিমপুর কারাগারের প্রায় ১০০ গজ উত্তর পাশে রুস্তম আলীকে (৬৫) গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি কারাগারে না ঘটলেও কারাগারের সামনের রাস্তায় ঘটেছে। এ জন্য সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

download

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কারাফটক থেকে প্রায় ১০০ গজ উত্তরে আহাম্মদ মেডিসিন কর্নারে ওষুধ কিনতে যান রুস্তম আলী। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত ওই দোকানের সামনে আসে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে রুস্তম আলীকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে। এতে রুস্তম আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আহাম্মদ মেডিসিন কর্নারের মালিক মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পুলিশ, র‌্যাব, কারা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

আহাম্মদ মেডিসিন কর্নারের পাশের দোকানদার নাজমুল ইসলাম জানান, পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ পেয়ে দোকান থেকে বেরিয়ে দেখি রুস্তম আলী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় দুইজন লোক পাশেই একটি মোটরসাইলে নিয়ে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে তারা মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা