,

এবার কুবি শিক্ষককে হত্যার হুমকি

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীকে গুম ও হত্যার হুমকির দেয়া হচ্ছে। মুঠোফোনের মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।একই সাথে তার মা-বোনসহ আত্মীয় স্বজনদের মুঠোফোনেও তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।রবিবার আউয়াল চৌধুরী ফেসবুকে স্ট্যাটাসে জানান, একটি নাম্বার (০১৭৪৩৭৭০৭০৫) থেকে গত তিন চার মাস ধরে তাকে ফোন করে ২ কোটি টাকা দাবি করে আসছে। সেই সাথে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এখনো প্রায় প্রতিদিন তার মাকে ফোন করে তাকে অপহরণ, গুম ও খুন করার কথা বলা হচ্ছে নির্বিকারে।

12_8

 

ঐ স্ট্যাটাসে তিনি আরো লেখেন, এখন তার মনে একটা অস্বস্ত্বি তৈরি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হলেন এক রকম বিনা কারণেই। এতদিন হত্যার পিছনে ছিল ধর্ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতা।তবে কি এখন সাংস্কৃতিক চর্চাকেও যুক্ত করা হল? যারা নিজ সংস্কৃতির চর্চাতে বিশ্বাসী, যারা সমাজ ও সংস্কৃতির বোধকে নিজের ভেতর লালন করেন, এখন থেকে কি সেই বোধকে লালনের পাশাপাশি নিজেকে হত্যা ও খুনের সম্ভাবনা কেউ সাথে নিয়ে চলবেন?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা