,

সেনা পাঠানো ভুল হবে বাশারকে উৎ​খাতে: ওবামা

 
আন্তর্জাতিক ডেস্ক : বারাক ওবামামার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের স্থলসেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, শুধু সামরিক শক্তি দিয়ে সিরিয়া সমস্যার সমাধান করা যাবে না। সেখানে স্থলসেনা পাঠানো ভুল হবে। তিনি বলেছেন, তাঁর ক্ষমতার বাকি নয় মাসের মধ্যে ইসলামিক স্টেট বা আইএসকে নির্মূল করা যাবে বলেও তিনি মনে করেন না।
গতকাল রোববার বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বারাক ওবামা এসব কথা বলেন। তিন দিনের সফর শেষে গতকালই ওবামা যুক্তরাজ্য থেকে জার্মানিতে যান।
সিরিয়ায় স্থলসেনা পাঠানো-বিষয়ক এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘বাশার আল–আসাদ সরকারকে উৎখাত করার লক্ষ্যে সিরিয়ায় যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যের স্থলসেনা পাঠানো ভুল হবে।’

AP_obama8_ml_150618_16x9_992

 

সিরিয়া ইস্যুতে ওবামা বলেন, ‘বিষয়টির কোনো সহজ সমাধান আছে বলে আমি মনে করি না।’ তিনি বলেন, সিরিয়ার সমস্যা দীর্ঘমেয়াদি। শুধু সামরিক শক্তি দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

আইএস বিষয়ে ওবামা বলেন, সিরিয়ার রাকার মতো যেসব জায়গায় আইএসের জোরালো ঘাঁটি আছে, সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোট হামলা অব্যাহত রাখবে। ওবামা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়া ইস্যুতে রাশিয়া, ইরানসহ উদারপন্থী বিভিন্ন গ্রুপকে আলোচনার টেবিলে বসানোর জন্য তাদের ওপর চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে। ‘তবে সেটা কঠিন’ বলে মন্তব্য করেন ওবামা। যেসব দেশ এখনো পার্লামেন্টে সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অনুমোদন করেনি, অথচ চায় যুক্তরাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিক, সেসব দেশের তীব্র সমালোচনা করেন ওবামা।

 

 

ওবামা বলেন, সিরিয়া সংকট একটি ‘আন্তদেশীয় সমস্যা’। এ কারণে এটি আন্তদেশীয়ভাবেই মোকাবিলা করতে হবে।আইএস প্রসঙ্গে ওবামা বলেন, আগামী নয় মাসেই আইএস নির্মূল করা যাবে, সেই আশা তিনি করেন না।যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ‘ব্রেক্সিট’ সম্পর্কে ওবামা আবারও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন কোনো বাণিজ্য চুক্তি হতে ১০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে।পারিবারিক জীবন নিয়েও কথা বলেন ওবামা। স্ত্রী মিশেলকে তিনি ‘অনন্য নারী’ উল্লেখ করে বলেন, সন্তানদের লালন-পালন করার ক্ষেত্রে ‘আমি কামলা আর সে (মিশেল) ম্যানেজার’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে