,

আখাউড়ায় বিষ খাইয়ে দুই সন্তানকে হত্যা চেষ্টা পাষন্ড পিতার

downloadআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে এক পাষন্ড পিতা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই সন্তান জুয়েল (৮) ও রাসেল (৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিশুর মা লাকী বেগম জানান, সিলেট সুনামগঞ্জের শিবনগরে তাদের বাড়ি। তারা আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় ভাড়া করে থাকে এবং তার স্বামী সফর আলী কর্ণেল বাজারে পান সুপারীর ব্যবসা করেন। গত রবিবার রাতে পারিবারিক কলহে নিজেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে লাকী বেগম ধানের মিলে কাজ করতে বের হলে স্বামী সফর আলী কোকাকোলা সাথে জমিতে কীটনাশক ওষুধ মিশিয়ে দুই পুত্রকে খাওয়ায়। এতে দুই শিশু জুয়েল (৮) ও রাসেল (৬) অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর এলাকার লোকজন সফর আলীকে আটক করে। আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা