,

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের পাঁচে বাংলাদেশ

5586fe9646e9bস্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত ফলাফলের ছাপ থাকল র‍্যাঙ্কিংয়ে। ফাইল ছবিএখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একটা বড় সুখবর পেল বাংলাদেশ দল। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সাত থেকে উঠে গেছে পাঁচে। বছরের একটা পর্যায়ে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ করে আইসিসি। এর মধ্যে কোনো ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।

এখনো এই নতুন র‍্যাঙ্কিং আইসিসি প্রকাশ করেনি। তবে আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এই খবর। হালনাগাদ করার সময় গত এক বছরের সবগুলো ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়। ২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলছে। এর আগে অবস্থা শোচনীয়ই ছিল।

হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত ফলাফলের ছাপ থাকল র‍্যাঙ্কিংয়ে। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুখবর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে