,

নদীতে আগুন জ্বালিয়ে অস্ট্রেলিয়ায় অভিনব প্রতিবাদ

ianআন্তর্জাতিক ডেস্ক : কয়লা খনি থেকে গ্যাস আহরণে পরিবেশের ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য নদীতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির পরিবেশবাদী দল গ্রিনের এক এমপি এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি বিপজ্জনক হলেও বিশ্ব মিডিয়ার দৃষ্টি ঠিকই পড়েছে এই কর্মকাণ্ডে।

সংবাদমাধ্যম ‘দি অস্ট্রেলিয়ান’ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের গ্রিন এমপি জেরেমি বাকিংহ্যাম সম্প্রতি কোডামিন নদীতে আগুন লাগান। নদীর পানিতে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি প্রমাণের জন্যই তিনি এই কাজ করেন। নদীর নিচে থেকে আসা গ্যাসের বুদবুদে প্রায় ঘণ্টাখানেক ধরে ওই আগুন জ্বলে।

তবে স্থানীয় কয়লা খনি থেকে গ্যাস আহরণে নিযুক্ত প্রতিষ্ঠান অরিজিন এনার্জি দাবি করেছে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেই খনি অবস্থিত।

এমপি জেরেমি বাকিংহ্যাম দাবি করেন, ২০১২ সালে কোডামিন নদীতেই গ্যাসের সন্ধানপাওয়া যায়। তবে এর কিছুদিন পরই নিকটস্থ একটি জায়গায় কয়লা খনি থেকে গ্যাস আহরণ শুরু হয়। কিন্তু এর পর থেকেই এলাকাজুড়ে বিভিন্ন স্থানে গ্যাস বের হয়ে আসছে। যা পরিবেশের জন্য বেশ ক্ষতিকর।

অরিজিন এনার্জির এক মুখপাত্র বলেন,  এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি কারো অজানা নয়।  আগুন লাগানোর স্থানের কয়েক কিলোমিটার দূরেই খনি। তবে দৃষ্টি আকর্ষণের জন্য নদীতে উদগীরণ হওয়া স্থানে আগুন লাগানো মোটেই নিরাপদ নয়। তেমনি এটি দ্বায়িত্বশীল কোনো কাজও নয়।

অরিজিন এনার্জির মুখপাত্র আরো বলেন, খনির আশপাশের এলাকায় মানুষ নিরাপত্তার কিছু নিয়ম মানলেই কোনো ক্ষতির আশঙ্কা নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা