,

সেক্স কমেডিতে আর নয় : নার্গিস ফাখরি

850746_avinash_gowarikarবিনোদন ডেস্ক : বলিউডে স্বল্পবসনা হিসেবে পরিচিতি আছে অভিনেত্রী নার্গিস ফাখরির। টপলেস মডেলিং বা বিকিনি পোশাকেও তার জুড়ি নেই। সেই নার্গিস এবার বললেন, সেক্স কমেডি তার পছন্দ না। ভবিষ্যতে এ ধরণের কোন ছবিতে অভিনয় করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান এই মডেল।

বলিউডে নার্গিস ফাখরির ক্যারিয়ারের শুরুটা হয় ২০১১ সালে ‘রকস্টার’র মতো সুপারহিট ছবি দিয়ে। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। সর্বশেষ তিনি কাজ করেছেন ‘হাউজফুল’ ছবির সিকুয়্যাল ‘হাউজফুল ৩’ ছবিতে। আর এই সেক্স কমেডিধর্মী ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নার্গিস জানান, এ ধরনের ছবিতে আর কাজ করবেন না তিনি।

প্রাপ্তবয়স্ক ধরনের এসব ছবিতে অভিনয়ে আপত্তি জানিয়ে নার্গিস বলেন, ‘ভারতীয় দর্শকদের মানসিকতা আর হলিউড দর্শকদের মানসিকতা এক নয়। হলিউডে সেক্স কমেডি ঘরনার ছবিগুলো জনপ্রিয়তা পেলেও এখানে উলটো সমালোচনার মুখে পড়তে হয়।’

তাই বলিউডে এ ধরনের ছবিতে আর কাজ করতে চাইছেন না তিনি।

এদিকে সামনে ‘আজহার’ সিনেমায় সিরিয়াল কিসার খ্যাত ইমরান হাশমির বিপরীতে দেখা যাবে নার্গিস ফাখরিকে। এই ছবির শুটিংয়ে ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় নিয়েও আপত্তি তোলেন এ অভিনেত্রী। নার্গিস জানান, আজহার ছবিতে ইমরান হাশমির চুমু তিনি উপভোগ করেননি। আর এজন্য প্রতি চুম্বন দৃশ্যের জন্য অতিরিক্ত মজুরিও দাবি করেন তিনি।

‘হাউজফুল ৩’ ছবিটিতে নার্গিসের সাথে আরও থাকবেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ ও লিসা হেইডেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে