,

ইয়েমেনে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত

Yemen-01আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে সামরিক অভিযানে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত হয়েছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারপন্থী সেনারা এই অভিযান চালায়। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ওই প্রাদেশিক রাজধানীটি গত প্রায় এক বছর ধরে আল-কায়েদার দখলে ছিল।

সামরিক সূত্রগুলো বলছে, দেশটির সরকারপন্থী বাহিনী মুকাল্লা শহর ও একটি তেল টার্মিনাল পুনর্দখল করেছে। শহরটিকে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

আজ এক বিবৃতিতে আরব জোটের কমান্ডাররা বলেন, অভিযানে আল-কায়েদার আট শতাধিক জঙ্গি নিহত হয়। এর মধ্যে সংগঠনটির কিছু নেতাও আছেন। কিছু জঙ্গি পালিয়ে গেছে।

এক সেনা কর্মকর্তা বলেন, তাঁরা মুকাল্লা শহরের কেন্দ্রে প্রবেশ করেছেন। সেখানে আল-কায়েদার পক্ষ থেকে কোনো প্রতিরোধের মুখোমুখি হননি।

জঙ্গিদের কবজায় যাওয়া ইয়েমেনের বিভিন্ন অংশ পুনর্দখলের উদ্দেশ্যে ব্যাপকভিত্তিক ওই অভিযান চালানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে