,

সৌদি মন্ত্রী বরখাস্ত পানি ও বিদ্যুতের দাম বাড়ানোয় 

 

 
আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের পানি ও বিদ্যুৎমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির রাজা সালমান বিন আবদুলআজিজ বিন আল সৌদ। পানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে জনগণের ক্ষোভ প্রশমনের লক্ষ্যে শনিবার রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। বিদায়ী মন্ত্রীর নাম আবদুল্লাহ আল হোসেইন।

1b9a35521b7f35ded24d144bc270016f-571d897cc51ed

আবদুল্লাহ আল হোসেইন
রাজকীয় ফরমানে কৃষিমন্ত্রী আবদেল রহমান আল-ফাদিকে পানি ও বিদ্যুৎ বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়াকে কেন্দ্র সৃষ্ট দেশটির বাজেট ঘাটতি মেটাতে পানি, বিদ্যুৎ এবং জ্বালানির ওপর থেকে ভর্তুকি কমিয়েছে সৌদি আরব। দেশটির অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়।

 

গত মাসে আল হোসেইন স্বীকার করেন যে, পানির দাম বাড়ানোয় সৌদি জনগণ ক্ষুব্ধ। অনেক ক্ষেত্রেই তারা নিজেরা কূপ খননের অনুমতি চাইছেন। চলতি মাসের গোড়ার দিকে আরব নিউজ ডেইলির খবরে বলা হয়, পানির দাম বাড়ানোর বিষয়টি ভালোভাবে নেয়নি সৌদি আরবের প্রভাবশালী শুরা পরিষদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা