,

তনু হত্যার বিচারের দাবিতে সারা দেশে আধাবেলা হরতাল পালিত হচ্ছে

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিসহ সারা দেশে গুম, খুন ও ধর্ষণের ঘটনায় বিচারহীনতার প্রতিবাদে আজ সারা দেশে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যের আহ্বানে পালিত হচ্ছে এ হরতাল। হরতালে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে।

news_img
সরেজমিনে দেখা যায়, সোমবার ভোর থেকে রাজধানীর শাহবাগ এলাকায় শতাধিক লোক হরতালের সমর্থনে স্লোগান দিচ্ছে। এ ছাড়া গাবতলী, পল্টন, মিরপুরসহ বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে অবস্থান চলছে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সুস্মিতা রায় সুপ্তি।
তিনি বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে আজকের অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত চলবে আমাদের কর্মসূচি। সারা দেশে জোটের নেতা-কর্মীদের পক্ষ থেকে হরতাল পালিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি খুব শিগগিরই সরকার আমাদের দাবি মেনে নেবে। অন্যথায় পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা