,

বান্দরবানের আ. লীগের দুই পক্ষে গোলাগুলি, আহত ৮

Bandarban_thereport24.comবান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলারর ফাইতং ইউনিয়নে আওয়ামী লীগের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং গোলাগুলির খবর পাওয়া গেছে। একজন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এখনো সংঘর্ষ চলছে শুনলাম। দুর্গমতার কারণে ঘটনাস্থলে যেতে সময় লাগছে। ঘটনাস্থলে যাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় লোকজন জানান, নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িয়ে পড়েছেন ফাইতং ইউনিয়নের নোয়াপাড়ায় আওয়ামী লীগের দুটি পক্ষের নেতাকর্মীরা। ভোটের দিনও ভোটকেন্দ্র দখল নিয়ে দুই পক্ষের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে