,

নিজের পিস্তলের গুলিতে নয়, খুন করা হয়েছেন আ.লীগ নেতা টুকুকে

16রাজশাহী : জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রশাসক জিয়াউল হক টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক ডা. এনামুল হক জানান, টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে। পিঠের দিকে যে ফুটো আছে তা তুলনামূলক ছোট। এছাড়াও বুকের হাড়ের ভেতরের অংশে গুলির জখম পাওয়া গেছে। এ থেকে বিষয়টি বোঝা যায় যে, টুকুকে পেছন থেকে গুলি করা হয়েছে। গুলি হাড়ের ভেতরের অংশ জখম করে অল্প উপর দিয়ে বেরিয়ে যায়। এছাড়াও গুলিতে ফুসফুসের নিচের অংশও জখম হয়।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো দেয়া হয়নি। কয়েকদিনের মধ্যে বিস্তারিত ময়নাতদন্তের রিপোর্ট জমা দেয়া হবে।

রোববার রাত ৮টার দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান তিনি।

এর আগে রোববার বিকেল ৪টায় জিয়াউল হক টুকুকে রাজশাহী মহানগরীর নগর ভবনের সামনে নিজের ব্যবসায়িক চেম্বারে থাকা অবস্থায় ব্যবসায়িক পার্টনার ঢাকার ব্যবসায়ী নয়ন নামের এক যুবক টুকুকে গুলি করে। পুলিশ এখন তাকে ধরতে অভিযান শুরু করেছে।

প্রথমে নিজের পিস্তলের গুলিতে মারা যাওয়ার সংবাদ রটলেও পরে হত্যার বিষয়টি পরিষ্কার হয়। ময়নাতদন্তে এ হত্যাকাণ্ডের বিষয়টি আরো বেশি পরিষ্কার হয়ে উঠলো। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা