,

এমপি কোটায় কেনা বিলাসবহুল গাড়ি জব্দ

porscheনিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে বিলাসবহুল পোরশে জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিনের নামে শুল্কমুক্ত কোটাতে কেনা হয়েছিল; যার শুল্ক ৫ কোটি টাকা।

রোববার বিকেলে গুলশানের ২৪ নম্বর রোডের আজাদ মসজিদের পাশে ১১ নম্বর বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ২০০৬ সালের ১৬ অক্টোবর আবদুল মতিনের নামে গাড়িটি কেনা হয়েছিল। পরে প্রেসটিজ মটরসের কাছে মাত্র ৮০ লাখ টাকায় এবং সেখান থেকে এবেলেকো ইন্ডাস্ট্রির কাছে গাড়িটি হস্তান্তর করা হয়।

সাড়ে ৪ হাজার সিসির বিলাসবহুল এই গাড়িটির মোট শুল্ক ৫ কোটি টাকা। আবদুল মতিন ২০০১ সালে নারায়ণগঞ্জ ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।

এই পোরশে গাড়িটি নিয়ে চলতি মাসেই শুল্ক ফাঁকি দিয়ে কেনা তিনটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হলো। এরআগে গত ১২ এপ্রিল বনানী থেকে জব্দ করা হয় একটি বিএমডব্লিউ গাড়ি। শুল্ক ফাঁকি দিয়ে কার্নেট সুবিধায় গাড়িটি আমদানি করা হয়েছিল। তারআগে ৫ এপ্রিল গুলশান থেকে জব্দ করা হয় একটি বিএমডব্লিউ জিপ। জা/নি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা