,

বিচ্ছেদের আগেই নয়া প্রেমে শ্রাবন্তী!

srabবিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরে টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী ও পরিচালক রাজীবের সংসারে ভাঙনের সুর বাজছে। মতের অমিল হওয়ায় আগামী মাসেই শ্রাবন্তী ও রাজীবের আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার কথা রয়েছে।

এরইমধ্যে নতুন খবরে টলিপাড়ায় হইচই পড়ে গেছে। কী সেই খবর? শোনা যাচ্ছে, বিচ্ছেদের আগেই নতুন মনের মানুষ জোগাড় করে ফেলেছেন শ্রাবন্তী। প্রেমে জড়িয়েছেন কিষাণ নামের এক মডেলের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম এমনটাই দাবি করছে।

প্রেম-ভালোবাসা শ্রাবন্তীর জীবনে অনেক এসেছে, আবার গেছেও। তবে সব ফেলে ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে সংসারজীবনে থিতু হন মায়াবী চোখ আর হৃদয় দোলানো হাসির অধিকারী টালিগঞ্জের এ নায়িকা।  তারপর তাদের ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। কিন্তু সুখের সংসারে হঠাৎই দেখা দেয় ভাঙনের সুর।

শ্রাবন্তীর ঘনিষ্ঠরা বলছেন, রাজীবের সঙ্গে মতের মিল হচ্ছিল না শ্রাবন্তীর। অন্যদিকে রাজীবের ঘনিষ্ঠরা বলছেন, শ্রাবন্তীর অনিয়ন্ত্রিত জীবন-যাপন, স্বেচ্ছাচারী চলাফেরা ও আচরণের কারণে তাদের সংসারে অশান্তি নেমে এসেছে। এক্ষেত্রে পরপুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলেছেন কেউ কেউ।

ফাইল ছবি
এদিকে বিচ্ছেদের আগেই নায়িকার নতুন প্রেমের খবরে মুখরিত টলিপাড়া। প্রকাশিত খবরে জানা যায়, টালিউডে মডেল হিসেবে পরিচিত কিষাণের সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাদের দু’জনের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, কিষাণ, শ্রাবন্তী ও তার ছেলে অবিমন্য নৈশভোজ করছেন। ক্যাপশনে কিষাণ লিখেছেন, ‘পরিবারের প্রিয় দু’জন মানুষের সঙ্গে নৈশভোজ।’ ছবিতে কিষাণ-শ্রাবন্তীকে দেখে ভক্তদের মনে যতটা না প্রশ্ন উঠেছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এই ক্যাপশন নিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা