,

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬, ৮ দিনের শোক

18478-ekuador-1আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে দুই দফা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া নিহতের এ সংখ্যা জানিয়ে ৮ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

শনিবার টেলিভিশনে দেয়া সাপ্তাহিক ভাষণে কোরেয়া বলেন, “মাতৃভূমির জন্য এগুলো দুঃখের দিন, আমাদের দেশ এখন গভীর সংকটে।”

তিনি এ ভূমিকম্পকে দক্ষিণ আমেরিকা মহাদেশের গত এক দশকের ‘সবচেয়ে ভয়াবহ দূর্যোগ’ হিসেবে অ্যাখ্যা দিয়ে ভূমিকম্পের পর উদ্ধারকারী দল পাঠানো ২৭টি দেশের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।

বামপন্থী এ নেতা জানান, দুই দফার ভূমিকম্পে নিহতদের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, কলম্বিয়া, কিউবা আর ডমিনিকান রিপাবলিকের নাগরিক রয়েছেন।

১২ হাজারেরও বেশি আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পাশাপাশি ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১৩ জনকে জীবিত উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি।

“এটি আশাবাদী হওয়ার মত একটি সংখ্যা, যা সব ধরণের চেষ্টাকে সার্থক করে তুলছে।”

টেলিভিশন ভাষণে কোরেয়া ‘কয়েক ঘন্টা’র মধ্যে আটদিনের শোক ঘোষণা করা একটি ডিক্রিতে স্বাক্ষর করবেন বলে জানান।

“এটা জাতির জন্য দূর্ভাগ্যের, তবে আমরা অবশ্যই ফিরে আসতে পারবো,” বলেন তিনি।

গত ১৬ এপ্রিল সন্ধ্যায় সাত দশমিক আট মাত্রার প্রথমদফা প্রলয়ঙ্করী ভূমিকম্পে হাজারের উপর বেশি মানুষ হতাহত হয়, ধ্বংসস্তূপে পরিণত হয় অনেক শহর।

এরপর গেল বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর পের্তোভিয়েজো থেকে উত্তর-উত্তরপশ্চিম দিকে সাগরের ১০০ কিলোমিটার ভেতরে ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুই দফা ভূমিকম্প ও ৭০০রও বেশি পরাঘাতে দেশটির অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে আছে।

ভূমিকম্পে প্রায় সাত হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় ২৬ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হচ্ছেন।

এসব বাড়িঘর ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনঃনির্মাণের ব্যয় তিনশ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে দূর্গত এলাকা পরিদর্শনে গিয়ে কোরেয়া বলেছিলেন।

ভূমিকম্পের পর বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর, অক্সফাম ও সেভ দ্য চিলড্রেনের মত বড় বড় দাতা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে; আর্থিক ক্ষতি সামলাতে বিশ্ব ব্যাংক দেড়শ মিলিয়ন ডলার ধার দিতে সম্মত হয়েছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় ভূমিকম্পের আগে থেকেই একুয়েডর অর্থনৈতিক সংকটে ভুগছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা