,

তীব্র তাপপ্রবাহ যশোরে ৪১, ঢাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস

tempতাপে পুড়ছে সারা দেশ। গরমে অস্থির মানুষ। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। আকাশে কোথাও কোথাও কালো মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টির সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ গরমের দাপট আরো কয়েকদিন সহ্য করতে হবে নগরবাসীকে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর খুলনা বিভাগ এবং বগুড়া, ঈশ্বরদী, দিনাজপুর, ঢাকা টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে ঘণ্টায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস বইছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ।

চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ এবং সর্বনিম্ন ২২ দশমিক ৫, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে