বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একক সিদ্ধান্তে চলবে না জাতীয় পার্টিতে, এরশাদকে রওশন

 
নিজস্ব প্রতিবেদক :জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে উদ্দেশ্য করে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি কোনো কোম্পানি নয় যে, কারো একক সিদ্ধান্তে দল চলবে। তাই দলের কাউন্সিলের তারিখ, দলের কো-চেয়ারম্যান ও মহাসচিব নিয়োগসহ আগের নেওয়া সব সিদ্ধান্ত প্রত্যাহার করে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।

1410459118

জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আহ্বান জানান। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙা, তাজুল ইসলাম চৌধুরী ও আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

তিন দফা পিছিয়ে আগামী ১৪ মে জাতীয় পার্টির (জাপা) ৮ম জাতীয় ত্রি-বার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠনের জন্য তারিখ ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু কাউন্সিল অধিবেশনের তারিখ দলীয় গঠনতন্ত্রের আলোকে সবার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়নি দাবি করে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেন, বেশিরভাগ সিদ্ধান্তই এখন চেয়ারম্যান একক সিদ্ধান্তের আলোকে নিচ্ছেন। তাই আমরা সংসদীয় কমিটি আহ্বান জানিয়েছি, দলে গণতন্ত্র চর্চা সমুন্নত রাখতে সবার সঙ্গে আলোচনা ও পরামর্শ করে কাউন্সিলের তারিখ পুন:নির্ধারণ করা হোক।

 

এ বিষয়ে পার্টি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। এসময় বিরোধী দলীয় নেতা ও এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগে নিজের দলে (জাতীয় পার্টি) গণতন্ত্র চর্চার আহ্বান জানান। তিনি বলেন, ঊনচল্লিশ ধারা গণতন্ত্রের পরিপন্থী। এধারা পরিবর্তন করতে হবে। পার্টিতেই যদি গণতন্ত্র না থাকে তাহলে বাইরে গণতন্ত্রের কথা বলে লাভ কি? জাতীয় পার্টি কারও একার সম্পত্তি নয় উল্লেখ করে তিনি বলেন, সবার সঙ্গে আলোচনা করে দল চালাতে হবে।
বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা সুনির্দিষ্ট রাজনৈতিক পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় এখনও কোনো লক্ষে পৌঁছতে পারিনি। প্রত্যেক সংসদ নির্বাচনের আগে আমাদের দলে ভাঙন সৃষ্টি হয়েছে। এজন্য অপ্রত্যাশিতভাবে প্রত্যেক নির্বাচনে আমরা ভালো করতে পারছি না। অথচ আমরা এক সময় শাসন করেছি। দেশের অনেকে উন্নয়ন আমাদের হাত দিয়েই শুরু হয়েছে। কিন্তু এখন আমরা দুর্বল হয়ে পড়েছি। বারবার ভুল সিদ্ধান্তের কারণেই দলের এই অবস্থা বলেও তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান