,

আগামীকাল  আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

 

 
নিজস্ব প্রতিবেদক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিজের সমর্থনে বক্তব্য দেয়ার জন্য আগামীকাল সোমবার আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ রোববার খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য নিম্ন আদালতে আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার রিভিশন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকায় তাঁকে আদালতে যেতে হবে না বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

42880_2

 

এর আগে গত ১৭ এপ্রিল খালেদা জিয়া নিজের সমর্থনে আদালতে বক্তব্য দেয়ার কথা ছিল। কিন্তু ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব এবং তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন-অর-রশীদকে পুনরায় জেরা করার জন্য আবেদন খারিজ করে দেন আদালত।ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। ওই দিন খালেদা জিয়ার পক্ষ থেকে এ বিষয়ে উচ্চ আদালতে রিভিশন আপিল করা হবে বলে আদালতকে জানানো হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ এপ্রিল নির্ধারণ করেন।

 

এদিকে উচ্চ আদালতে আবেদন করলে গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী মাসের ২ মে হাইকোর্টের নিয়মিত বেঞ্চ চালু হওয়ার কথা রয়েছে। এতে করে এ মাসে আর খালেদা জিয়ার রিভিশন আবেদনের শুনানি হচ্ছে না।গত ১৭ এপ্রিল আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তদন্ত কর্মকর্তার পুনরায় জেরার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন। এরপর খালেদা জিয়ার আইনজীবীরা এ মামলায় পুলিশের কেস ডায়েরি (সিডি) তলব চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাও খারিজ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ