,

‘ব্যর্থতা আড়াল করতেই শিক্ষক হত্যায় অসুস্থ শিবির কর্মীকে গ্রেপ্তার’

 

 
নিজস্ব প্রতিবেদক : নিজেদের ব্যর্থতা আড়াল করতেই পুলিশ রাবি শিক্ষক হত্যার সঙ্গে জড়িয়ে জটিল রোগে আক্রান্ত শিবির কর্মী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ ছাত্রশিবিরের।রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ইয়াছিন আরাফাত এ অভিযোগ করেন।

গ্রেপ্তার1

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ বলেন, রাবি শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে জটিল রোগে আক্রান্ত (থ্যালাসেমিয়া) শিবির কর্মী হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই দায়িত্বহীন কাজ অত্যন্ত অমানবিক। কাউকে খুন করা তো দূরে থাক, সে স্বাভাবিক চলাফেরাই করতে পারেনা। প্রতি তিন মাস পর পর তার শরীরের রক্ত পরিবর্তন করতে হয়। আর কোন তথ্য প্রমাণ ছাড়াই একজন গুরুতর অসুস্থ ছাত্রকে গ্রেপ্তার করা কোন দায়িত্বশীল কাজ হতে পারে না। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে ও নিজেদের ব্যর্থতাকে আড়াল করতেই তাকে গ্রেপ্তার করেছে। যা অত্যন্ত দুঃখ জনক। আমরা দৃঢভাবে বলতে চাই, ছাত্রশিবির একটি নিয়মতান্ত্রিক প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন। শিবির কোন প্রকার হত্যার রাজনীতিতে বিশ্বাস করেনা।

 

তারা বলেন, অতীতেও কোন ঘটনা ঘটলেই তার সাথে শিবিরকে সম্পৃক্ত করার অপচেষ্টা হয়েছে। কিন্তু পরবর্তীতে তা সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। পাবনার ফাদার লুক সরকার হত্যাচেষ্টা, গাবতলীতে পুলিশের এসআই হত্যা ও শিয়া ধর্মাবলম্বীদের তাজিয়া মিছিলে হামলার ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।তারা আরও বলেন, ছাত্রশিবির বরাবরই এমন বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। ঘটনার পরই ছাত্রশিবির রাবি ও মহানগর শাখার পক্ষ থেকে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে। এর পরও ছাত্রশিবিরকে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমরা অবিলম্বে বিষয়টিকে নিয়ে রাজনীতি না করে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সাথে অবিলম্বে অসুস্থ শিবির কর্মীকে মুক্তি দেয়ার আহবান জানাচ্ছি। জটিল রোগে আক্রান্ত শিবির কর্মী হাফিজুর রহমানের যদি কোন ক্ষতি হয় তাহলে পুলিশ প্রশাসন তার দায় এড়াতে পারবেনা।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’