,

গুলশানের স্কুলে বাংলা ভাষা উচ্চারণে বহিস্কারের ঘোষণা

 

নিজস্ব প্রতিবেদক : এই দেশের নাম বাংলাদেশ, এই দেশের মানুষের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষাকে বাঁচানোর জন্যই ’৫২ তে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে নিজের জীবন বিসর্জন দেন। কিন্তু কালের পরিক্রমায় আজ এই বাংলা ভাষা ব্যবহারের উপরেই নিষেধাজ্ঞা জারি করা হল এই বাংলাদেশেরই একটি বিদ্যালয়ে!
নতুন প্রজন্মের রাজনীতিবিদ শেখ ইরফানের ওয়ালে দেখা গেল এমন একটি ছবিই। নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে এই ছবিটি আপলোড দিয়ে শেখ ইরফান লিখেছেন, ‘গুলশানস্থ একটি ইংলিশ মিডিয়াম স্কুল ক্যাম্পাসে ঝুলছে এমন নোটিশ …

01-6

শিক্ষা মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছি , অবিলম্বে এই স্কুলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক …’
একই ছবি তার অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হলে অনেকেই তা শেয়ার করে এবং এইধরণের একটি কাজ করার জন্য অত্র স্কুলটির নিন্দা করেন।
খোঁজ নিয়ে জানা যায় ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল যা ১৯৮৩ সাল থেকে নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ৩২ বছর ধরে মানসম্পন্ন শিক্ষা দিয়ে যাওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের এমন হঠকারী সিদ্ধান্ত অনেককেই চমকে দিয়েছে, সবচাইতে অবাক করা যে বিষয় তা হল এই ছবিতে নোটিশের নীচে যার নাম দেয়া তিনি আর কেউ নন বরং এই স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল লুবনা চৌধুরী! এ বিষয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

02-3

আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করে। যদি সত্যিই এমন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে তবে তা শুধু বাংলা ভাষার জন্য নয়, বরং ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উপর তদুপরি সমগ্র বাঙালি জাতির জন্য অবমাননাস্বরূপ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবী করে!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা