,

কলম্বিয়ায় জিকায় ভাইরাসে আক্রান্ত ৭২ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক :কলম্বিয়ায় অক্টোবর মাস থেকে প্রায় ৭২ হাজার লোক জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৩ হাজার অন্তঃসত্ত্বা নারী।শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।কলম্বিযার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনএস) জানিয়েছে, দেশে এই ভাইরাসের পাশাপাশি চারটি শিশু মাইক্রোসেফালিতেও আক্রান্ত হয়েছে। এতে নবজাতক শিশুরা অস্বাভাবিক ছোট মাথা ও অপরিণত মস্তিস্ক নিয়ে জন্মায়।

 

MICROCEPHALY20160320105158-800x416

আইএনএস জানায়, আরো ২২ জন মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে থাকতে পারে। তাদের বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে জিকা ভাইরাসের কারণেই মাইক্রোসেফালিসহ মস্তিষ্কের অন্যান্য মারাত্মক ধরনের ক্ষতি হয়।

অক্টোবর মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষায় মোট ৩ হাজার ২৯২ জনের দেহে জিকা ভাইরাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । এছাড়াও আরো ৬৮ হাজার ৬৬০ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি বলে সন্দেহ করা হচ্ছে।

অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে মোট এক হাজার ৭০৩ জনের দেহে ভাইরাসটি রয়েছে। এছাড়াও আরো ১১০৯৯ জন স্বাস্থ্য কর্মকর্তাদের তালিকাভুক্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে