,

প্রধান বিচারপতি কাজের চাপে কেঁদে ফেললেন

 

আন্তর্জাতিক ডেস্ক : কাজের চাপে ন্যুব্জ ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর। এতটাই চাপে আছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বললেন, ‘বিচারকদেরও কর্মক্ষমতার একটা সীমা রয়েছে। আপনারা কোনোভাবেই সমস্ত চাপ বিচার বিভাগের ওপর চাপাতে পারেন না।’

2016_04_24_19_19_19_k8Ui0aWXKpakNfwRbMSF64KPfb9N9o_original

ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে রোববার দিল্লিতে একটি শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন টিএস ঠাকুর। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীও। সেখানেই বক্তব্য রাখার সময় বিচার বিভাগের প্রবল চাপের কথা বলতে গিয়ে চোখে পানি এসে যায় দেশটির সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতির। ভেজা গলায় তিনি বলেন, ‘মামলার পর মামলা জমে যাচ্ছে। তবে তা শোনার জন্য প্রয়োজনীয় বিচারক এ দেশে নেই।’

 

এদিকে প্রধান বিচারপতিকে কাজের চাপে এভাবে ভেঙে পড়তে দেখে নীরবতা ভেঙে নরেন্দ্র মোদী আশ্বাস দেন, বিচার বিভাগের এই সমস্যার সমাধানে তার সরকার যথাযথ ব্যবস্থা নেবে। বিচার বিভাগের সংস্কার ও জনশক্তি বাড়াতে টিএস ঠাকুরের সঙ্গে একটি রূদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব দিয়েছে তিনি।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে