,

দাউদ ইব্রাহিমের প্লাস্টিক সার্জারি হয়নি !

 
নিজস্ব প্রতিবেদক : মাফিয়া ডন দাউদ ইব্রাহিম প্লাস্টিক সার্জারি করেননি বলে দাবি করেছেন ভারতের একটি দৈনিক। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে পরিচয় লুকানোর জন্য দাউদ ইব্রাহিম প্লাস্টিক সার্জারি করেছেন বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা আজ রবিবার দেশটির একটি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখে তা মনে হয়নি। ওই মিডিয়ার দাবি, ভারতীয় সাংবাদিক বিবেক অগ্রবাল পাকিস্তানের করাচিতে দাউদের ওই ছবিটি তুলেছেন।

12354

১৯৯৩ সালে ভারতের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ মামলার প্রধান অভিযুক্ত দাউদকে নিয়ে ‘মুম্‌ভাই’ নামে একটি বই লিখেছেন বিবেক। প্রকাশিতব্য বইটির প্রচ্ছদে ৬০ বছর বয়সী ডনের ওই ছবিটি ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে ভারতীয় ওই মিডিয়ার খবরে। জানানো হয়েছে, বছর কয়েক আগে ছবিটি তোলার সময় দাউদ নাকি করাচির মঈন প্যালেসে ছিলেন। পরে পাকিস্তানের বন্দর শহরের অভিজত ক্লিফটন এলাকায় অন্য একটি বাড়িতে চলে যান তিনি।ছবিতে দেখা যাচ্ছে, সাদা কুর্তা এবং কালো কোট পরিহিত দাউদের পরিচিত গোঁফজোড়া উধাও। বয়সজনিত ছাপ ছাড়া মুখে তেমন কোন পরিবর্তন হয়নি।

 

 

প্রসঙ্গত, এর কয়েক বছর আগে একটি খবরে দাবি করা হয়েছিল যে পরিচয় লুকনোর উদ্দেশ্যে প্লাস্টিক সার্জারি করে মুখের আকৃতি বদলেছেন দাউদ। কিন্তু বিবেকের তোলা ছবি দেখে তা মনে হয়নি।এর আগে, গত বছর একটি সংবাদপত্রে দাউদের ছবি প্রকাশিত হয়েছিল। ‘ডি কোম্পানি’র কর্ণধার সেই ছবিতেও ছিলেন গোঁফহীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা