,

শ্রমিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে : রুহুল কবির রিজভী

 

নিজস্ব প্রতিবেদক : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে চায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রবিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রুহুল-কবির-রিজভী-আহমেদ

 

রিজভী বলেন, সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার জন্য গত ২৭ মার্চ শ্রমিকদল উদ্যান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তারা জানিয়ে ছিলেন, পুলিশের অনুমতি পেলে সমাবেশের অনুমতি দেবেন। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি না দেওয়ায় গত ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।

 

 

তিনি আরও জানান, আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেবো।এসময়, গতকাল অনুষ্ঠিত ৩য় ধাপের ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে মর্মে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে জনগণের সঙ্গে রসিকতা বলেও মন্তব্য করেন রিজভী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা