,

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনে আ.লীগের ১৯, বিএনপির ৪

up electionশনিবার অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর, সরাইল ও নাসিরনগরে ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১৯জন, বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ৩ জন, স্বতন্ত্র ২ জন এবং আওয়ামী লীগের ৪ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে চার উপজেলার স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জানান, নবীনগর উপজেলায় আওয়ামী লীগের ৭, বিএনপির ১ ও আ.লীগের বিদ্রোহী ১ জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলায় আওয়ামী লীগের ৩, জাতীয় পার্টির ২, স্বতন্ত্র ১ ও আওয়ামী লীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও জেলার নাসিরনগর উপজেলায় আওয়ামী লীগের ৮, বিএনপির ৩, জাতীয় পার্টির ১ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী এবং বাঞ্ছারামপুরে ১ জন আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা