,

আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম হাক্কানী (র.) এর ৭ম ওফাত দিবস আজ

Araibari Peer Sbকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদরের আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, বহুগ্রন্থ প্রণেতা আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ গোলাম হাক্কানী (র) এর ৭ম ওফাত দিবস আজ (২৫ এপ্রিল)।
এ উপলক্ষে আজ সোমবার বাদ মাগরিব আড়াইাবাড়ী দরবার শরীফের গদ্দিনশিন পীর আল্লামা হযরত মাওলানা অধ্যক্ষ মোহাম্মাদ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বহুমুখী প্রতিভার অধিকারী অকুতোভয় মুহাক্কিক আলেমে দ্বীন, মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানী (র.) ইসলামী সমাজ প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শিরক বিদআত দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হবে। মাহফিলে বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ-সুপার, মুরিদান, মুহিব্বিন, ছাত্র-শিক্ষক, ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা