,

মুরসির সাজা স্থগিত

Moorsi1429610804আন্তর্জাতিক ডেস্ক : মিশরের একটি আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ও এ জন্য দেয়া সাজা স্থগিত করেছে। তিনি অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফৌজদারি আদালতের প্রধান বিচারক এই স্থগিতাদেশ ঘোষণা করেন। মিশরের একটি টেলিভিশনে প্রচারিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ই মে পর্যন্ত রায় স্থগিত করা হয়েছে। তবে এ বিষয়ে আলোচনা, পরামর্শ চলবে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেয়া হবে এবং এটা হবে মুরসির জন্য চতুর্থ দন্ডাদেশ। ইতিমধ্যে তার বিরুদ্ধে আরো তিনটি পৃথক মামলার একটিতে ফাঁসির আদেশ, একটিতে যাবজ্জীবন কারাদ- এবং একটিতে ২০ বছরের জেল হয়েছে। মুরসি মিশরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট । কিন্তু ক্ষমতার প্রথম বছর অতিবাহিত হওয়ার পরই ২০১৩ সালের জুলাই মাসে  সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে। তখন বলা হয়েছিল মুরসি অন্যদেশের সঙ্গে গুপ্তচর বৃত্তি করেছেন এবং তার পূর্বসুরি হোসনি মুবারকের বিরুদ্ধে ১৮ দিনের আন্দোলনের সময় জেলে হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করে দিয়েছিলেন। অভিযোগে আরও বলা হয়, মুরসি ও তার ১০ সহযোগী গুপ্তচরবৃত্তির মাধ্যমে যেসব তথ্য সংগ্রহ করেছিলেন তা ছিল অত্যন্ত গোপনীয়। এগুলো ছিল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন দলিল। অভিযোগ করা হয়, তারা এসব তথ্য কয়েক লাখ ডলারে অন্যদেশের কাছে বিক্রি করেছেন। ২০১১ সালে পুলিশ স্টেশনে হামলা এবং অপরাধীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ২০১৫ সালে আদালত মৃত্যুদন্ডাদেশ দেয় মুরসিকে। ওই হামলার সময় বিক্ষোভকারীরা পুলিশ স্টেশনের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ছাড়িয়ে নিয়ে যায় কয়ক হাজার বন্দিকে। ২০১২ সালের ডিসেম্বরে মুরসি যখন প্রেসিডেন্ট তখন প্রেসিডেন্ট ভবসের বাইরে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে কমপক্ষে ১০ জন মারা যান। ওই সময় বিচার বিভাগের ওপর তিনি একটি ডিক্রি জারি করেছিলেন। তাতে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়। এরই এক পর্যায়ে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এ ঘটনায় আরেকটি আদালত তাকে ২০ বছরের জেল দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে