,

এবং অতঃপর রিয়াজ-মৌ

mou20160424073022বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আবারো একটি টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদ এবং মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। টেলিফিল্মটির নাম `এবং অতঃপর`। এমদাদ হকের গল্পে এবং মনসুরুর রহমান চঞ্চলের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ।

এ প্রসঙ্গে রিয়াজ বলেন, চমৎকার একটি গল্প আছে টেলিফিল্মটিতে। তাছাড়া দর্শকদের কাছে টেলিফিল্মটির মাধ্যমে একটি ম্যাসেজ পৌঁছে যাবে। আশা করি `এবং অতঃপর` সকলের কাছে ভালো লাগবে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছেন `এবং অতঃপর` টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ। নাটকের গল্পে দেখা যাবে শহুরে এক দম্পতির প্রেম-ভালোবাসা এবং সাংসারিক টানাপড়েনের নানা দিক।

নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে টেলিফিল্মটি রয়েছে সম্পাদনার টেবিলে। আগামী ঈদে এটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা