,

জনগণের দোরগোড়ায় পাসপোর্ট সেবা : প্রধানমন্ত্রী

180115hasina-9নিজস্ব প্রতিবেদক : পাসপোর্ট সেবা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও নবনির্মিত পাসপোর্ট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি ঢাকা বিভাগীয় ও ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৯ সালে যখন আমি দেশের বাইরে যায়, করাচি থেকে পাসপোর্ট এবং ভিসা করতে হত। আমরা তখন কতটা অবহেলিত ছিলাম এ যুগের কেউ তা কল্পনাও করতে পারবে না। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়। তিনি স্বাধীনতা না এনে দিলে হয়তো নিজের দেশের পাসপোর্টের স্বপ্ন পূরণ হত না। জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সেই পাসপোর্ট সেবাকে আজ আরো বাড়ানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, অতি অল্প সময়ে ১ কোটি ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট ও ৩ লাখ মেশিন রিডেবল ভিসা প্রদানের মাধ্যমে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর একটি নজির স্থাপন করেছে। নির্দিষ্ট সময়ে প্রবাসী শ্রমিকদের পাসপোর্ট ব্যর্থ হবে বলে পত্র-পত্রিকায় অনেক হতাশাজনক সংবাদ ছাপানো প্রচার হয়েছিল। এখন আমরা সফল হয়েছি। কোন মিডিয়া এই সফলতা তুলে ধরেনি।

এ সময় শত ব্যস্ততা সত্ত্বেও সশরীরে উপস্থিত হয়ে এই সেবা সপ্তাহের উদ্বোধন করায় তাকে ধন্যবাদ জানান অধিদফতরের মহাপরিচালক ব্রি. জে. মাসুদ রেজওয়ান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে