,

হিলারিকে কটাক্ষ ট্রাম্পের

18472-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে থাকা ডোনাল্ড ট্রাম্প এবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। তিনি হিলারিকে ‘অসৎ’ বলে মন্তব্য করেন।

মাত্র একদিন আগে দলের সিনিয়র নেতাদের গোপন বৈঠকে তার সহযোগী জানিয়েছিলেন, ট্রাম্প তার ভাবমূর্তিতে পরিবর্তন আনবেন। অথচ তিনি বিরোধী দলীয় প্রার্থীকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করলেন। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। গতকাল শনিবার এই সাক্ষাত্কারটি প্রচার করা হয়। এদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ভারতীয় কল সেন্টার নিয়েও বিরূপ মন্তব্য করেন। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যদি প্রেসিডেন্টও হই তাহলেও মানুষ বিরক্ত হবে। তিনি বলেন, তিনি এজন্য দুশ্চিন্তা করেন যে সমর্থকরা নির্বাচনে অবহেলা করতে পারে বা তাদের মধ্যে অলসতা আসতে পারে।

ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটন এমন একজন ব্যক্তি যার অনেক অনেক খুঁত আছে। হিলারি সম্ভবত নারীদের সবচেয়ে খারাপ প্রতিনিধি। ট্রাম্প মূলত এই সাক্ষাত্কারে প্রাইমারি নির্বাচন থেকে সরিয়ে ৮ নভেম্বরের চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলেন। ট্রাম্প আরো বলেন, হিলারি মূলত নারীদের ব্যবহার করতে চাইছেন। তাকে আমরা অসৎ হিলারি বলি। কারণ তিনি অসৎ মানুষ। তিনি সবসময়ই অসৎ। পেনসিলভানিয়ায় এক সমাবেশে হিলারির কাছে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা