,

মৌসুমী এখন সুস্থ

03-1-5বিনোদন প্রতিবেদক : গতকাল শনিবার শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে এখন তিনি সুস্থ আছেন। ‘সারা রাত হাতের ব্যথায় ঘুমাতে পারিনি। খুব খারাপ লাগছিল। ভোররাতের দিকে জ্বর চলে এসেছিল। তবে এখন সুস্থ আছি। একটু পরেই শুটিংয়ে ঢুকব।’ কালিয়াকৈর থেকে বলেন এই অভিনেত্রী।

কালিয়াকৈরে দুদিন ধরে শুটিং চলছে নির্মাতা সুমন আনোয়ারের নতুন টেলিছবি ‘সংকট’-এর। টেলিছবিতে মৌসুমী হামিদের সহশিল্পী ছিলেন রওনক হাসান। শুটিংয়ের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে হাতের কাচের চুড়ি ভেঙে গেলে আহত হন মৌসুমী। তারপর শুটিং স্পট থেকে সোজা হাসপাতাল। মৌসুমীর ক্ষতস্থানে দিতে হয় ছয়টি সেলাই। তারপর থেকেই বিশ্রামে ছিলেন তিনি।

দুর্ঘটনার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি শুরুতে বুঝতে পারিনি যে হাত কেটে গেছে। চরিত্রের মধ্যে ঢুকে ছিলাম। পরে খেয়াল করলাম আমার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন পরিচালক স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তারদের কাছে চিকিৎসা নিয়ে রাতে স্পটে ফিরি।’

এ প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বলেছেন, ‘আহত হওয়ার পর মৌসুমীকে নিয়ে একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আশার কথা হলো সুস্থ হয়ে উঠেছে। আশা করছি, ঠিকমতো শুটিং শেষ করতে পারব।’
এদিকে মৌসুমী জানিয়েছেন, তাঁর অংশের শুটিং শেষ দিকে। আজ কয়েকটি দৃশ্য ধারণ করলেই শেষ হবে। তাই শুটিং শেষ করে বাসায় ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা