,

ক্লাস বন্ধ, ক্যাম্পাস প্রতিবাদমুখর

1461382648-ru-teacher-marder-news-pic-23.04রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে ক্যাম্পাসে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, প্রতিবাদ সমাবেশ, মৌন মিছিল, মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ বিভাগের শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কিছু কিছু বিভাগের অফিসকক্ষগুলো খোলা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নেই। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম জায়গা টুকিটাকি চত্বর ফাঁকা। বিভিন্ন বিভাগে নির্ধারিত পরীক্ষাও স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগের পরীক্ষা কমিটি।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে শোক মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ইংরেজি বিভাগের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিটের জন্য প্রতীকী সড়ক অবরোধ করে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদী সমাবেশ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। বেলা একটার দিকে সংবাদ সম্মেলন আহ্বান করেছে ইংরেজি বিভাগ। এ ছাড়া বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করবে শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু বলেন, ‘আমরা আমাদের সহকর্মী রেজাউল স্যারের হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল সোমবার পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’ প্র/আ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা