,

ভূমিকম্পে ইকুয়েডরে নিহত বেড়ে ৬৪৬

eouador_earthquark_10859-400x225আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬ জনে দাঁড়িয়েছে। এখনও ১৩০ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির। দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশটিতে গত ১৬ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ভূমিকম্পে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। গৃহহীন হয়েছে অনেকে।
ভূমিকম্পের এক সপ্তাহ পরে দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেরা বলেছেন, ভূমিকেম্প নিহতের সংখ্যা বেড়ে ৬৪৬ জনে দাঁড়িয়েছে। আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে। তিনি ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে ৮ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
গতকাল শনিবার টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট কোরেয়া বলেন, তার দেশের জন্য এই দিনগুলো বেদনার। ইকুয়েডর সংকটের মধ্যে আছে। এটা জাতীয় ট্রাজেডি। কিন্তু তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবেন।
ভূমিকম্পের পর যেসব দেশ ইকুয়েডরে উদ্ধারকারী দল পাঠিয়েছে, তাদের প্রশংসা করেছেন কোরেয়া। তিনি জানান, ধ্বংসস্তুপের নিচ থেকে ১১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যে ইকুয়েডরে জরুরি সহায়তা পাঠিয়েছে। তবে আক্রান্ত এলাকার লোকজন খাদ্য, পানি ও অন্যান্য জরুরি সরবরাহে ঘাটতির অভিযোগ করছে। কোরেয়া বলেছেন, উদ্ধার ও পুনর্গঠনের কাজে তিন বিলিয়ন ডলারের মতো অর্থের প্রয়োজন হতে পারে। আর এ লক্ষ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা