,

নাসিরনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান নিবাচিত হলেন যারা

Nasirnagar Picture(UP Election)-আকতার হোসেন ভুইয়া : নাসিরনগর উপজেলার ১৩ টি ইউনিয়নে শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৮টিতে  আওয়ামীলীগ,৪টিতে বিএনপি ও একটি জাপা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নিবার্চন  কার্যালয় সূত্রে জানা যায়,১নং চাতলপাড়ে শেখ আবদুল আহাদ(নৌকা) ৫ হাজার ৮শ ৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম(আনারস) পেয়েছেন ৫ হাজার ১‘শ ১২ ভোট। ২নং ভলাকুট বাকি বিল্লাহ জুয়েল (নৌকা)  ৫ হাজার ৫শ ৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরাফাত আলী(আনারস) পেয়েছেন ৩হাজার ২শ ১১ ভোট। ৩নং গোয়ালনগরে মোঃ আজাহারুল হক(ঘোড়া) ২ হাজার ৯শ ৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহাঙ্গীর আলম (আনারস) পেয়েছেন ২ হাজার ১শ ৬০ ভোট। ৪নং কুন্ডায় ওয়াছ আলী(নৌকা) ৬হাজার ২শ ৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মুজিবুর রহমান (মটর সাইকেল) পেয়েছেন ৩ হাজার ৩শ ৪ ভোট। ৫নং নাসিরনগর সদর ইউনিয়নে মোঃ আবুল হাসেম(নৌকা) ৬ হাজার ৮শ ৫৭ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  শেখ আবদুল আহাদ (আনারস) পেয়েছেন ৫ হাজার ১শ ৯০ ভোট। ৬নং বুড়িশ্বরে এটিএম মোজাম্মেল হক সরকার(নৌকা) ৮ হাজার ৩শ ৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোজাম্মেল হক(আনারস)পেয়েছেন ৫ হাজার ৫‘শ ৮৪ ভোট। ৭নং ফান্দাউকে একেএম কামরুজ্জামান মামুন (ধানের শীষ) ৪ হাজার ৪‘শ ৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজ্বী ফারুকুজ্জামান ফারুক (নৌকা) পেয়েছেন ৪হাজার ৩শ ৮৮ ভোট।  ৮নং গুনিয়াউকে আবুল হোসেন (ধানের শীষ) ৩হাজার ৯শ ৩৭ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম ছামদানী (নৌকা) পেয়েছেন ২ হাজার ৭শ ২০ ভোট। ৯নং চাপরতলায় ফয়েজ উদ্দিন ভুইয়া(ধানের শীষ)৩ হাজার ৯শ ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হামিদ(নৌকা) পেয়েছেন ২ হাজার ৭শ ২৪ ভোট। ১০নং গোর্কণে মোঃ হাছান খান(নৌকা) ৭ হাজার ৭শ ৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল হান্নান (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪শ ২০ ভোট। ১১নং পূর্বভাগে মোঃ হাবিবুর রহমান (লাঙল) ৩ হাজার ১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মোঃ জানু মিয়া(নৌকা)পেয়েছেন ২ হাজার ৪শ ৭২ ভোট। ১২নং হরিপুরে দেওয়ান আতিকুর রহমান আঁিখ(নৌকা) ৪হাজার ৩শ ৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রাশেদ চৌধুরী(আনারস) পেয়েছেন ৩ হাজার ৬শ ৫৫ ভোট। ১৩নং ধরমন্ডলে বাহার উদ্দিন চৌধুরী (নৌকা) ৫হাজার ৯শ ৪৫ভোট পেয়ে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবদুল হাই (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৮শ ৩৪ ভোট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা