,

জাতিসংঘের উচ্চপর্যায়ের প্যানেলে সদস্য করা হয়েছে শেখ হাসিনা

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের পানি বিষয়ক উচ্চপর্যায়ের একটি প্যানেলের সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ১০ রাষ্ট্র ও সরকার প্রধানকে প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।নতুন এই প্যানেলের সদস্যরা হচ্ছেন- মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব (কো চেয়ার), মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিওতো (কো চেয়ার), অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস আদের, জর্দানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুর, নেদাররল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল এবং তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোন।

1449059436

গত জানুয়ারিতে সুইজার‌ল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বৈঠকে নেওয়া ষষ্ঠ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে (এসডিজি-৬) গতি আনতে ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণই এই প্যানেলের উদ্দেশ্য।প্যানেলের বিশেষ উপদেষ্টা হিসেবে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান সিয়াং সু এবং পেরুর পরিবেশ বিষয়ক মন্ত্রী ম্যানুয়েল পালগার -ভিদালের নাম ঘোষণা করেছে জাতিসংঘ।

 

জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতি বলেছেন, দারিদ্র হ্রাস ও অন্যান্য টেকসই উন্নয়নশীল লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে পানি ও স্যানিটেশন নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আমি এসডিজি ৬ অর্জনে সকল অংশীদারদের কাছে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চাইছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে