,

চরমপন্থি নেতার লাশ উদ্ধার পাবনায়

 

নিজস্ব প্রতিবেদক : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএলের (লাল পতাকা) আঞ্চলিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভিন্নগ্রামের ইছামতির নদীর বাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

download

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ইছামতি নদীর ডাইক থেকে আল আমিন হোসেন (৩৫) নামে এক চরমপন্থি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই গ্রামের ফজলাল মিয়ার ছেলে ও চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল-এর (লাল পতাকা) আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আল আমিনকে হত্যা করেছে। তারা শনিবার রাতের কোনো এক সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার পর নদীর ধারে লাশ ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা