,

মসজিদে যাচ্ছেন নারীরা ৮০ বছরের প্রথা ভেঙে 

 
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরলা রাজ্যের এক ঐতিহ্যবাহী ও প্রাচীন মসজিদে প্রথমবারের মত প্রবেশের সুযোগ পাচ্ছেন স্থানীয় মুসলিম নারীরা। গত ৮০ বছরের পুরনো অনিন্দ্য সুন্দর এই মজিদটিতে এতদিন ধরে নারীদের প্রবেশ নিষিদ্ধ ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।

2016_04_24_09_11_30_eDIkTbZBcgcknIBkX4OKu4hyUeBNmA_original

অপরূপ সুন্দর ‘তাজহাথানগাদি জুমা মসজিদটি’ কেরলার কোত্তায়াম এলাকায় অবস্থিত। মসজিদ কর্তৃপক্ষ ৮০ বছরের ঐতিহ্য ভেঙে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নারীদের এই উপাসনালয়ে প্রবেশের অনুমতি দিয়েছেন। তবে মাত্র একদিনের জন্য। আগামী ৯ মে রোববার সেখানকার নারীরা এই সুযোগ পাবেন। ওই দিন তারা কেবল মসজিদের স্থাপত্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তারা এই সুন্নী মসজিদে নামাজ আদায় কিংবা অন্য কোনো ধরনের ধর্মীয় কাজে অংশ নিতে পারবেন না।

এ সম্পর্কে মসজিদের ইমাম মৌলবী সিরাজউদ্দীন হাসান এনডিটিভি’কে বলেছেন, ‘এই মসজিদে নারীদের নামাজ আদায়ের নিয়ম নেই। গত ৮০ বছর ধরে প্রথাটি পালিত হয়ে আসছে। আমরা এটি ভাঙতে পারি না। প্রাচীন মসজিদের অপরূপ শৈলী উপভোগ করতে প্রতিদিন বিশ্বের নানা স্থান থেকে অসংখ্য পর্যটক এসে থাকে। ভারতের মুসলিম নারীরাও এর সৌন্দর্য উপভোগ করতে চায়। আমরা তাদের দাবি মেনে নিয়েছি এবং নারীদের জন্য একটি দিন নির্ধারন করেছি। যাতে তারা ঐতিহ্যবাহী এই মসজিদের ভিতরে প্রবেশ করে এর স্থাপত্য শৈলী উপভোগ করতে পারে।’

মসজিদ কমিটির এই সিদ্ধান্তে দারুণ খুশী কেরলার মুসলিম নারীরা। ১৯ বছরের মেহরিন আমেনা নিজের অনুভূতি ব্যক্ত করে বলেছেন,‘আমরা প্রথম মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতে পারছি। আমার বিশ্বাস একদিন আমি পুরুষদের মত এই মসজিদে নামাজ আদায়েরও সুযোগ পাব।’ অনেক দিনের সংগ্রামের পর এটুকু সুযোগ পেল কেরলার মুসলিম নারীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা