,

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে আ.লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরের মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমানের বড় ভাই আতিয়ার রহমান (৫৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ৬ জন।শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে এ ঘটনা ঘটে।

ফরিদপুর-400x1766

জানা গেছে, রাতে আতিয়ার রহমান বাগাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে বসে গল্প করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ২০/২৫ জন লোক লাঠিসোটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।’এ সময় ৫/৬জন আহত হয়। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিয়ারকে মৃত ঘোষণা করেন।

 

 

ফরিদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।তফসিল অনুযায়ী আগামী ৭ মে চতুর্থ ধাপে বাগাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা