,

এবারও আ’লীগের জয়জয়কার

union-election-2016-up-nirbachon_shadhinbangla24-1-1-3নিজস্ব প্রতিবেদক : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। এ ধাপে শনিবার দেশের ৪৮ জেলার ৬১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হয়।

রাত ১টা পর্যন্ত প্রাপ্ত ৫৫৫ টি ইউপির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ৩৫৩টি, বিএনপি মনোনীত প্রার্থীরা ৫২টি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৩৫টি ও অন্যান্য দল মনোনীত প্রার্থীরা ৩টিতে জয় পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলা এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, সংঘর্ষ-সহিংসতায় প্রাণহানি এবং প্রতিপক্ষের ভোট বর্জনের ঘটনা ঘটে।

এদিন নির্বাচনী অনিয়মের কারণে ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। একই কারণে বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের ফলও স্থগিত করা হয়।

এর আগে ২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপ ও ৩১ মার্চ দ্বিতীয় ধাপের নির্বাচনেও আওয়ামী লীগ নিরংকুশ জয়লাভ করেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা