,

৯৭ বছর বয়সে এমএ পরীক্ষা

Indiaআন্তর্জাতিক ডেস্ক : জন্ম ১ এপ্রিল ১৯২০। স্নাতক সম্পন্ন করেছেন ১৯৩৮ সালে। এরপর কেটে গেছে ৭৮ বছর। অবশেষে বসেছেন স্নাতকোত্তর পরীক্ষায়। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের ৯৭ বছর বয়সী সাবেক ব্যবস্থাপক রাজকুমার ভাইসা নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষা দিয়েছেন।

শনিবার নালন্দা বিশ্ববিদ্যালয় বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছে, রাজকুমার অর্থনীতিতে এমএ পরীক্ষা দিয়েছেন। অপর পরীক্ষার্থীদের মতোই তিনি টানা তিন ঘণ্টা পরীক্ষাকক্ষে ছিলেন। ওই কক্ষে থাকা অপর পরীক্ষার্থীরা ছিলেন রাজকুমারের নাতি-নাতনির চেয়েও কম বয়সী।

নালন্দা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেন, রাজকুমারকে কেন্দ্রে ঢুকতে দেখে পরীক্ষার্থীদের অনেকেই বিস্মিত হন।

জানা গেছে, রাজকুমার গত বছর স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন। দুটি কারণে তিনি অর্থনীতিতে এমএ করছেন। প্রথমত, তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করতে চান। দ্বিতীয়ত ভারতের দারিদ্র্যের সমস্যাগুলো তিনি বুঝতে চান।

রাজকুমার ভাইসা বলেন, তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। নিজের স্বপ্ন পূরণে মাত্র একধাপ বাকি তাঁর।

ভারতের উত্তরপ্রদেশে ব্রিটিশ শাসনামলে জন্ম নেওয়া রাজকুমার ভাইসা ১৯৮০ সালে ঝাড়খন্ডের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে অবসর নেন। অবশ্য চাকরিজীবনের আগেই ১৯৩৮ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন এবং ১৯৪০ সালে আইনেও ডিগ্রি নেন। তবে পরিবারের দায়িত্বের চাপে তাঁর পক্ষে আর মাস্টার্স সম্পন্ন করা হয়নি।

জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর গত ১০ বছর ধরে পাটনায় ছেলের সংসারে আছেন রাজকুমার ভাইসা। ছেলে সান্তোসের বয়সও ৭০। তিনি পাটনার ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে অবসর নিয়েছেন। আর সন্তোষের স্ত্রী ভারতী (৬০) পাটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

নিরামিষাশী রাজকুমার ভাইসা বলেন, তিনি সাধারণ ভারতীয় খাবার পছন্দ করেন। কখনোই ভাজাপোড়া খাননি তিনি। আর বাকি খাওয়া-দাওয়াও হয় পরিমিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা